News Flash

  • Home
  • দিনের খবর
  • আম্বালার বিজেপি সাংসদ রত্তন লাল কাটারিয়া প্রয়াত, শোকের আবহ গেরুয়া শিবিরে
Image

আম্বালার বিজেপি সাংসদ রত্তন লাল কাটারিয়া প্রয়াত, শোকের আবহ গেরুয়া শিবিরে

আম্বালা, ১৮ মে (হি.স.): প্রয়াত হয়েছেন হরিয়ানার আম্বালার বিজেপি সাংসদ রত্তন লাল কাটারিয়া। শারীরিক অসুস্থতাজনিত কারণে চন্ডীগড়ের পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে তাঁর। বিজেপি সাংসদ রত্তন লাল কাটারিয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। শোকবার্তায় খাট্টার জানিয়েছেন, “সমাজের স্বার্থে এবং হরিয়ানার মানুষের উন্নতির লক্ষ্যে তিনি সর্বদা সংসদে সরব হয়েছিলেন। তাঁর প্রয়াণ রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।”

তিন-বারের বিজেপি সাংসদ রত্তন লাল কাটারিয়া অসুস্থ অবস্থায় চন্ডীগড়ের পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০২১ সালের ৭ জুলাই পর্যন্ত জলশক্তি মন্ত্রক এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কাটারিয়া। কংগ্রেস প্রার্থী রাজ কুমার বাল্মীকিকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আম্বালা থেকে ষষ্ঠদশতম লোকসভায় নির্বাচিত হন তিনি। এর আগে, তিনি বিজেপি প্রার্থী হিসাবে আম্বালা থেকে ত্রয়োদশতম লোকসভাযতেও নির্বাচিত হয়েছিলেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top