News Flash

Image

সাত সকালে স্বস্তির বৃষ্টি আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বুধবারের সকালের ঝড়- বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস শহরজুড়ে৷ একলাফে কমল তাপমাত্রা৷ বুধবার বেলা কিছুটা বারতেই আকাশ কালো করে মেঘের ঘনঘটায় আশায় বুক বাঁধে শহরবাসী৷ মুহূর্তের মধ্যে শুরু হয় ঝড়৷ ঝড়ো হাওয়ায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ চলে গেলেও ক্ষোভ ছিল না জনগণের মধ্যে৷ কারন এই ঝড়- বৃষ্টির জন্য মুখিয়ে ছিলেন অনেকেই৷ ঝড়ো হাওয়ায় তেমন কোন বড় ক্ষতি হয়নি বলে জানা গেছে৷ এরপর ঝড়ের সঙ্গেই শুরু হয় প্রবল বৃষ্টি৷ দিনের ব্যস্ততম সময়ে বৃষ্টিস্নাত শহর আগরতলার ছবিটাই ছিল ভিন্ন৷ দীর্ঘ দিনের উত্তাপের পর এই বৃষ্টি যেন ক্ষনিকের তৃপ্তি নিয়ে আসে জনমনে৷ বর্ষাতি হাতে অনেকেই আবার গন্তব্যে পৌছনোর জন্য ছিলেন ব্যস্ত৷ শহর জুড়ে কালো মেঘের ঘনঘটা এবং বৃষ্টিতে একলাভে কমল তাপমাত্রা৷ হাঁফ ছেড়ে বাঁচলেন অনেকেই৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বছর ৪ মে কেরলে প্রবেশ করবে মনশুন৷ এরপর তা  রাজ্যে পৌছুতে পৌছতে আরো কয়েকটি দিন লাগবে৷ এই বছর স্বাভাবিক বৃস্টিপাত হবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের৷

Releated Posts

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জাঙ্গালিয়ায় গভীর রাতে বাড়িতে চুরি, দুটি মোবাইল ও ১১ হাজার টাকা নিয়ে চম্পট

বিশালগড়, ৬ অক্টোবর: বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির এক সদস্য…

ByByReshmi Debnath Oct 6, 2026
Scroll to Top