News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসে আলোচনা অব্যাহত, জল্পনা খারিজ
Image

কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসে আলোচনা অব্যাহত, জল্পনা খারিজ

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে নিয়ে কংগ্রেস দলে চলছে আলোচনা। দলের সভাপতি আজ বা কাল সিদ্ধান্ত নিতে পারেন বলে বুধবার স্পষ্ট করলেন প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।

কর্ণাটক সংক্রান্ত কোনো ভুল খবর না চালানোর জন্য সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন সুরজেওয়ালা। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আমরা আনুষ্ঠানিকভাবে তা গণমাধ্যমে জানিয়ে দেব।

যদিও কংগ্রেস সূত্র বলছে, দল সিদ্দারামাইয়াকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী করতে পারে। বুধবার সন্ধ্যার মধ্যে তার নাম ঘোষণা করা হতে পারে। এই প্রসঙ্গে কংগ্রেস সূত্রটি আরও বলেছে, পার্টি হাইকমান্ড কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারকে শান্ত করেছে এবং তাকে উপমুখ্যমন্ত্রীর পদের প্রস্তাব দিয়েছে। যদিও শিবকুমার এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি, তবে শিবকুমারের সমর্থকরা দিল্লি পৌঁছেছেন এবং তাকে মুখ্যমন্ত্রী করার দাবি করছেন। অন্যদিকে সিদ্দারামাইয়ার সমর্থকরাও উত্তেজিত এবং তাঁর সরকারি বাসভবনে পৌঁছে যাচ্ছেন। ডি কে শিবকুমার তাঁর বিবৃতিতে বলেন, তিনি যে কোনও পরিস্থিতিতে কংগ্রেসের সাথে রয়েছেন এবং কখনই দল ছাড়বেন না।

Releated Posts

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top