News Flash

  • Home
  • দেশ
  • নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর
Image

নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৭ মে (হি. স.) : নবান্নে ফের সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আচমকা পরিদর্শন করে কর্মীরা অফিসে এসেছেন কি না, কাজ ঠিক মতো হচ্ছে কি খোঁজ নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন দুপুর ১২টা ১৫ নাগাদ আচমকা নবান্নে ভূমি সংস্কার ও অর্থদফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব। প্রথমে ছয় তলায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১২ তলায় অর্থ দফতরের যান তিনি। সেখানে অর্থ সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। পাশাপাশি কর্মীদের পরিবার-পরিজনের কুশল সংবাদও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। তাঁদের ছেলেমেয়ে কেমন আছেন তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দফতরের কর্মীদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। দফতরের সচিবের কাছ থেকে জানতে চান, ফাইল কেন এত জমে আছে। প্রসঙ্গত বকেয়া ডিএর দাবিতে এখনও লাগাতার আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এর ফলে বিভিন্ন দফতরে কর্মীর অভাবে কাজ এগোচ্ছে না।

Releated Posts

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top