News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবান্নে কুড়মি প্রতিনিধিদের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক মুখ্যমন্ত্রীর
Image

নবান্নে কুড়মি প্রতিনিধিদের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৭ মে (হি.স.) : পূর্বাঞ্চলীয় আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে টানা ৪৫ মিনিট বৈঠক করলেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁদের অভাব-অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি পাঠানোর বিষয়টি ভাবনাচিন্তা করছে রাজ্য। বুধবারের বৈঠকে এমনটাই জানিয়েছে নবান্ন।

এদিন বিকেলে পূর্বাঞ্চলীয় আদিবাসী কুড়মি সমাজের ৩ প্রতিনিধি-শুভেন্দু মাহাতো, বিজয় মাহাতো এবং সুনীল মাহাতো নবান্নে আসেন। সঙ্গে ছিলেন জঙ্গলমহলের ১০ বিধায়ক। কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে টানা ৪৫ মিনিট বৈঠক করেন মমতা। সঙ্গে ছিলেন রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটক। উপস্থিত ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীও। সূত্রের খবর, বৈঠকে মূলত ৩ দফা দাবি জানান কুড়মিরা।

তাঁদের দাবিদাওয়া বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই ইস্যুতে ইতিমধ্যে কেন্দ্রকে চারবার চিঠি দিয়েছে রাজ্য় সরকার। তারপরেও সমাধান হয়নি। নতুন করে চিঠি পাঠানো যায় কি না, তা খতিয়ে দেখবে রাজ্য়।

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top