News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিম্বকেশ্বর মন্দিরে জোর করে প্রবেশের তদন্ত করবে এসআইটি: দেবেন্দ্র ফড়নবীস
Image

ত্রিম্বকেশ্বর মন্দিরে জোর করে প্রবেশের তদন্ত করবে এসআইটি: দেবেন্দ্র ফড়নবীস

মুম্বই, ১৬ মে (হি.স.) : নাসিক জেলার ত্রিম্বকেশ্বরে জোরপূর্বক প্রবেশের ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দলের (সিট) মাধ্যমে তদন্ত করা হবে বলে মঙ্গলবার উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন। তিনি বলেন, এসআইটি গত বছরও ত্রিম্বকেশ্বর মন্দিরে জোর করে প্রবেশের তদন্ত করেছে। বর্তমানে ত্রিম্বকেশ্বর মন্দিরের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার কিছু লোক উরুসের সময় ত্রিম্বকেশ্বর মন্দিরে জোর করে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু মন্দির প্রশাসন তাদের বাধা দেয়, যার ফলে মন্দিরের চারপাশে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও মন্দির প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা শান্ত হয়।
এরপর বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্রাহ্মণ ফেডারেশন। ব্যবস্থা না নিলে তুমুল আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্রাহ্মণ ফেডারেশন। ব্রাহ্মণ সম্প্রদায়ের এই দাবির পরিপ্রেক্ষিতে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সাংবাদিকদের বলেন, তিনি এই বিষয়ে একটি এসআইটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মহাপরিদর্শক পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে এই তদন্ত হবে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top