News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় ডেঙ্গ দিবস উদযাপন আগরতলায় সচেতনতামূলক কর্মশালা
Image

জাতীয় ডেঙ্গ দিবস উদযাপন আগরতলায় সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷  জাতীয় ডেঙ্গ দিবস উদযাপন উপলক্ষে আজ আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস (দত্ত)৷ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস দাস৷ এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ইন কাউন্সিলগণ সহ অন্যান্য কর্পোরেটরগণ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ৷ এবছর জাতীয় ডেঙ্গ দিবসের মূলভাবনা হল ’ডেঙ্গকে পরাজিত করতে সকলের অংশীদারিত্ব ব্যবহার করা’৷ কর্মশালায় ডেঙ্গ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা জাগানো এবং ডেঙ্গ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে বিশদে আলোচনা করা হয়৷ স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় ২০২১ সালে রাজ্যে ৩৪৯ জনের শরীরে ডেঙ্গ, ২০ জনের শরীরে চিকুনগুনিয়া এবং ২৫ জনের মধ্যে জাপানিজ এনকেফেলাইটিস এর জীবানু পাওয়া যায়৷ ২০২২ সালে ৫৬ জনের শরীরে ডেঙ্গ, ১৭ জনের শরীরে চিকুনগুনিয়া এবং ১৪ জনের মধ্যে জাপানিজ এনকেফেলাইটিস এর জীবানু পাওয়া যায়৷ ২০২৩ সালে এখন পর্যন্ত রাজ্যে ২০ জনের মধ্যে ডেঙ্গ এবং ১ জনের শরীরে চিকুনগুনিয়া ধরা পড়ে৷ এর মধ্যে কোন মৃত্য নেই৷ কর্মসালায় ডেঙ্গর উপসর্গ এবং এর ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়৷ সভায় আগরতলা পুরনিগম, বিভিন্ন পুর সংস্থা, নগরপ’ায়েত এবং ত্রিস্তর প’ায়েত সহ বিভিন্ন দপ্তরকে ডেঙ্গ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়৷ বিভিন্ন দপ্তরের দ্বারা নির্বাচিত সুুবিধাভোগীদের মধ্যে ডেঙ্গ তথা মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা তৈরীর উপর গুরুত্ব আরোপ করা হয়৷
কর্মশালায় আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত বলেন, ডেঙ্গ প্রতিরোধে সরকার সচেষ্ট৷ ডেঙ্গ সহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে মানুষকে রক্ষা করতে ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষকে আরও সচেতন করতে হবে৷ কর্মশালায় পশ্চিম ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস দাস বলেন, ডেঙ্গ রোগে পৃথিবীতে প্রতিবছর গড়ে প্রায় দুই হাজার লোকের মৃত্য হয়৷ ভারতবর্ষে দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর সহ বিভিন্ন শহরে ডেঙ্গর ব্যাপকতা লক্ষ্য করা যায়৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দাস বাড়ির আশেপাশে যেখানে মশার জন্ম হয় সেসমস্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করেন৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top