News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চতুর্দশ দেবতাবাড়ি মন্দিরকে আকর্ষণীয় করে তোলা হচ্ছে : পর্যটনমন্ত্রী
Image

চতুর্দশ দেবতাবাড়ি মন্দিরকে আকর্ষণীয় করে তোলা হচ্ছে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷  আজ চতুর্দশ দেবতাবাড়ি মন্দির প্রাঙ্গণে মন্দিরকে আকর্ষণীয় করার বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন পর্যটনমন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা প’ায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, উত্তর চাম্পামুড়া প’ায়েতের প্রধান অনিমা দাস, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, পর্যটন দপ্তরের বাস্তুকার উত্তম পাল, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তির’ন চাকমা, পুরাতন আগরতলা ব্লকের অতিরিক্ত বিডিও সুুজিত দাস, সমাজসেবী অমিত কুমার নন্দী৷
সভায় পর্যটনমন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, চতুর্দশ দেবতাবাড়ি মন্দিরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ চতুর্দশ দেবতাবাড়ি মন্দির এই রাজ্যের একটি ঐতিহ্যবাহী মন্দির৷ প্রতি বছর এই চতুর্দশ দেবতাবাড়ি মন্দিরে সাতদিনব্যাপী খার্চি উৎসবে দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন৷ পর্যটনমন্ত্রী বলেন, এই মন্দিরকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে৷ সভায় নির্মাণকারী সংস্থার প্রতিনিধি মন্দিরের কোথায় কি হবে তা তুলে ধরেন৷ সভা শেষে পর্যটনমন্ত্রী সুুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকগণ মন্দির চত্বরটি ঘুরে দেখেন এবং মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ পর্যালোচনা করেন৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top