News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে খেলাধুলার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঃ ক্রীড়ামন্ত্রী
Image

রাজ্যে খেলাধুলার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঃ ক্রীড়ামন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ রাজ্যে খেলাধুলার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েরা যাতে দেশ ও রাজ্যের নাম উজ্জল করতে পারে সেই লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি অত্যাধুনিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে৷ আজ কৈলাসহরের রামক’ষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে সুকল ক্রীড়ার রাজ্যভিত্তিক অনুর্ধ ১৪ বালকদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়৷ অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী বলেন, রাজ্য সরকারের এই কাজে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে৷ তাদের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে৷ তিনি বলেন, পদ্মশ্রী দীপা কর্মকার, সোমদেব দেববর্মণ, অর্শিয়া দাস জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার নাম উজ্জল করেছে৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়ামন্ত্রী রামক’ষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামের পাশে ওপেন জিমের ফলক উন্মোচন করেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নিতীশ দে প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক অর্জন দেবনাথ৷ সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়৷ এই প্রতিযোগিতায় ৮টি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস সুকলের ১টি দল মিলিয়ে ৯টি দল অংশগ্রহণ করেছে৷ প্রতিযোগিতা চলবে ১৭ মে পর্যন্ত৷

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top