News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ সুুদৃঢ় করতে সমবায়ের অগ্রণী ভূমিকা রয়েছে : সমবায়মন্ত্রী
Image

গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ সুুদৃঢ় করতে সমবায়ের অগ্রণী ভূমিকা রয়েছে : সমবায়মন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ সুুদৃঢ় করতে সমবায়ের অগ্রণী ভূমিকা রয়েছে৷ সমবায়ের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করা যায়৷ এই সম্ভাবনাকে কাজে লাগাতে সমবায়কে ব্যবহার করতে হবে৷ আজ সমবায় দপ্তরের ধলাই জেলাভিত্তিক পর্যালোচনা সভায় সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন৷ পর্যালোচনা সভায় সমবায়মন্ত্রী ধলাই জেলার ল্যাম্পস প্যা’ ও প্রাইমারি মার্কেটিং সোসাইটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন৷ জেলার ল্যাম্পস, প্যা’ ও প্রাইমারি মার্কেটিং সোসাইটিগুলিকে আরও কার্যকরী করার জন্য তিনি গুরুত্ব আরোপ করেন৷ পর্যালোচনা সভায় সমবায়মন্ত্রী বলেন, ধলাই জেলায় সমবায়কে শক্তিশালী করতে তিন মাস অন্তর অন্তর জেলাভিত্তিক পর্যালোচনা সভা করতে হবে৷
সভায় সমবায় দপ্তরের যুগ্ম নিয়ামক নিখিল চক্রবর্তী জানান, ধলাই জেলায় বর্তমানে ৩৩০টি সোসাইটি রয়েছে৷ তাছাড়া প্যা’ রয়েছে ২১টি ও ল্যাম্পস রয়েছে ৯টি৷ প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটি রয়েছে ১টি৷ তাছাড়াও জেলায় মৎস্য, ডেয়ারি ও অন্যান্য সমবায় সমিতি রয়েছে ২৯৯টি৷ পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, সমবায় নিয়ামক এস মগ ও সমবায় দপ্তরের অন্যান্য আধিকারিকগণ৷ পর্যালোচনা সভায় ধলাই জেলার বিভিন্ন ল্যাম্পস ও প্যাে’র প্রতিনিধিগণ আলোচনায় অংশ নেন৷
পর্যালোচনা সভার পর সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলার কুলাই প্যা’ ও প্যাে’র নির্মীয়মান গোডাউন পরিদর্শন করেন এবং প্যাে’র প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন৷ তাছাড়াও সমবায়মন্ত্রী কমলপুর প্রাইমারি মার্কেটিং সোসাইটির বায়োফ্লক ও উন্নত প্রথায় মৎস্যচাষ প্রকল্পটি পরিদর্শন করেন৷

Releated Posts

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top