News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেটে রামকৃষ্ণের হাত ধরে সেমিফাইনালে জুপিটার
Image

অমরপুরে ক্লাব ক্রিকেটে রামকৃষ্ণের হাত ধরে সেমিফাইনালে জুপিটার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।।ইভান চন্দ্র রিয়াংকে ছাপিয়ে গেলেন রামকৃষ্ণ জমাতিয়া। তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠলো জুপিটার ক্লাব। শনিবার একতরফা ম্যাচে জুপিটার ক্লাব ৮১ রানে পরাজিত করে ব্রু সুংনাই মথৌ দলকে। রামকৃষ্ণ জমাতিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জুপিটার ক্লাবের গড়া ১৩০ রানের জবাবে ব্রু সুং নাই মথৌ দল মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রামকৃষ্ণ জমাতিয়া প্রথমে ব্যাট হাতে ৪১ রান করার পর বল হাতে ৫ উইকেট নিয়ে দলকে শেষ চারে তুলতে মূখ্য ভূমিকা নেন। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রামকৃষ্ণ জমাতিয়াকে। এছাড়া বিজয়ী দলের শ্রাবণ কুমার জমাতিয়া ৪ উইকেটে পেয়েছেন। শনিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইভান চন্দ্র রিয়াং এর বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় জুপিটার ক্লাব। দলের পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া ২৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, গোপাল জমাতিয়া ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং পূর্ণ সাধন জমাতিয়া ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। ব্রু সুংনাই মথৌ দলের পক্ষে ইভান চন্দ্র রিয়াং (‌৫/‌২৯) এবং প্রল্লাদ রিয়াং (‌৪‌/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে রামকৃষ্ণ জমাতিয়া এবং শ্রাবণ কুমার জমাতিয়ার বিধবংসী বোলিংয়ের সামনে ব্রু‌ সুংনাই মথৌ দল মাত্র ৪৯ রান করার ফঁাকে গুটিয়ে যায়। দলের পক্ষে মনিবাবু ত্রিপুরা ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৪ এবং রাজেন্দ্র রিয়াং ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। জুপিটার ক্লাবের পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া (‌৫/‌২৮) এবং শ্রাবণ কুমার জমাতিয়া (‌৪/‌১৭) সফল বোলার। প্রসঙ্গত:‌ ইতিমধ্যে দেবার্পিত ক্রিকেট আকাদেমি এবং ব্রুআইট ডায়মন্ড ক্লাব সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছিলো। ১৫ মে শেষ কোয়ার্টার ফাইনালে ইয়াপ্রি কৌতল ক্লাব খেলবে বয়াখা বাকসা ক্লাবের বিরুদ্ধে।‌‌‌

Releated Posts

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top