News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় রক্তদানের ইতিহাস অনেক পুরনো : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় রক্তদানের ইতিহাস অনেক পুরনো : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ মে (হি.স.) : ত্রিপুরায় রক্তদানের ইতিহাস অনেক পুরনো। মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসছেন। মানুষের সার্বিক সমস্যা নিরসনের চেষ্টায় রাষ্ট্রে কিংবা রাজ্যে সরকার গঠিত হয়। আজ বিদেহী চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষ্যে বনমালীপুরস্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরের একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, মানুষের শরীরে সবচেয়ে বড় সম্পদ হল রক্ত। সময়ে সঙ্গে তাল মিলিয়ে রক্তের যোগান দিতে পারলে অনেকটাই ভালো হয়। ত্রিপুরায় রক্তদানের ইতিহাস অনেক পুরনো।

তিনি আরও বলেন, সমাজ জীবনে চলতে গেলে মানুষের সমস্যা থাকবেই। রাজ্য পরিচালনা করতে সরকার চায় সার্বিক সমস্যা নিরসন হোক। তাঁর কটাক্ষ, পূর্বতন সরকার ত্রিপুরায় সমস্যা রেখেই সরকার পরিচালনা করত। ফলে মানুষের সমস্যা সমাধান হত না। কিন্তু বর্তমান সরকার চাইছে মানুষের সমস্যা দ্রুত নিরসন হোক।

Releated Posts

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top