News Flash

  • Home
  • দিনের খবর
  • সপ্তাহের প্রতি দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল পরিষেবা
Image

সপ্তাহের প্রতি দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল পরিষেবা

নয়াদিল্লি, ১২ মে (হি. স.) : মামলা রুজু করার জন্য কোর্ট-কাছারিতে ছুটোছুটিতে কিছুটা স্বস্তি। এ বার হাতের নাগালে এল ‘ই-ফাইলিং ২.০’। বৈদ্যুতিন মাধ্যমে মামলা রুজুর নতুন পরিষেবা।

শুক্রবার সুপ্রিম কোর্ট চত্বরে এ ধরনের দু’টি পরিষেবাকেন্দ্রের উদ্বোধন করলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সপ্তাহের প্রতি দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই ভার্চুয়াল ব্যবস্থা।

বৈদ্যুতিন মাধ্যমে আদালতের কাজকর্ম চালিয়ে যাওয়ার পক্ষে দীর্ঘ দিন ধরেই সওয়াল করছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আদালতের বদলে ভার্চুয়াল ভাবে যাতে মামলা রুজু করা যায়, সে রকম বন্দোবস্ত করার পক্ষেই মত তাঁর। এত দিনে সেই পরিষেবা চালু করা সম্ভব হল। আইনজীবীরা যাতে এই পরিষেবার সদ্ব্যবহার করেন, সে মর্মে আর্জি জানিয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘‘আজ সকালে ‘ই-ফাইলিং ২.০’ পরিষেবা চালু করেছি আমরা। সমস্ত আইনজীবীর জন্য ২৪x৭ এই সুবিধা পাওয়া যাবে।’’ তাঁর কথায়, ‘‘যাঁরা এই প্রযুক্তির সঙ্গে তেমন সড়গড় নন, তাঁদের জন্য এই (ই-সেবাকেন্দ্রের) সুবিধা চালু করা হয়েছে। ‘ই-ফাইলিং ২.০’ ব্যবহার করার জন্য সমস্ত আইনজীবীকে অনুরোধ করব।’’

এই পরিষেবার সাহায্যে মামলা রুজু করা ছাড়াও দেশের যে কোনও আদালতের মামলার সম্পর্কেও জানা যাবে। প্রধান বিচারপতি বলেন, ‘‘ই-সেবাকেন্দ্রে এসে মামলা রুজু করা ছাড়াও গোটা দেশের যে কোনও কোর্টে চলা মামলার অগ্রগতি বিষয়েও জানতে পারবেন যে কেউ।’’ নতুন পরিষেবাকে স্বাগত জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা-সহ অন্য আইনজীবীরা। প্রধান বিচারপতির প্রশংসা করে সলিসিটর জেনারেল বলেন, ‘‘কেবল মাত্র আপনার জন্য (এই পরিষেবা ব্যবহারের) মানসিক বাধা কাটাতে পেরেছি।’’

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top