News Flash

Image

খোয়াই জেলা হাসপাতালে সেবিকা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ খোয়াই জেলা হাসপাতালে উদযাপিত হয় আন্তর্জাতিক সেবিকা দিবস৷ এদিন প্রথমে প্রদীপ জ্বালিয়ে এবং ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার৷নার্সদের কঠিন পরিশ্রম, তাদের সেবা ছাড়া কোনও রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন৷ আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন৷ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস৷ সকল সেবিকাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট করা হয়েছে দিনটি৷১৯৬৫ সালের ১২ মার্চ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস প্রথমবার পালন করে আন্তর্জাতিক নার্স দিবস৷ তারপর থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে দিনটি৷প্রতিটি দেশ নিজের নিজের মত করে পালন করে এই দিনটি৷ এরই অঙ্গ হিসেবে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস৷ খোয়াই জেলা হাসপাতালে উদযাপিত হয় আন্তর্জাতিক সেবিকা দিবস৷ এদিন প্রথমে প্রদীপ জ্বালিয়ে এবং ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার৷ এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াইয়ে জেলা পরিষদের সহ-সভাধিপতি হরিশংকর পাল, খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার রাজেশ দেববর্মা, কর্মচারী নেতৃত্ব রাজীব মজুমদার, প্রাক্তন নার্স আভা সাহা, সিনিয়র নার্স নন্দিতা দেব রায় সহ অন্যান্যরা৷ এর ঠিক পরেই খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল মিষ্টি৷

Releated Posts

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top