News Flash

  • Home
  • দেশ
  • সিউড়ির সভা থেকে এক যোগে অনুব্রত মণ্ডলকে আক্রমণ বাম-কংগ্রেস দু’দলের
Image

সিউড়ির সভা থেকে এক যোগে অনুব্রত মণ্ডলকে আক্রমণ বাম-কংগ্রেস দু’দলের


সিউড়ি, ১১ মে (হি.স.): সিউড়িতেই একমঞ্চে সভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিন দুই নেতাই অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ শানান। সেইসঙ্গে বাম-কংগ্রেস দু’দলেরই বক্তব্য, অনুব্রত মণ্ডলকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমকে লুঠের এপিসেন্টার বানিয়েছিলেন। কিছুটা গিয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের লোকজনের খাতায়, আর বাকিটা গিয়েছে কালীঘাটে।

এদিন অধীর বলেন, ‘বীরভূমের বাঘ আগে মাছ, মাংস খেত। এখন সেই বাঘের দাঁত পড়ে গিয়েছে। সে এখন হালুয়া খায়।’ তিনি আরও বলেন, ‘এই বাঘকে দিয়ে দিদিমণি অনেক কিছুই করিয়েছিলেন। আজ সেই বাঘ তিহাড়ের মেঝেতে বিশ্রাম নিচ্ছে!’

সিপিএম পলিটব্যুরোর সদস্য সেলিম বলেন, ‘পাড়ায় পাড়ায় একটা করে এইরকম বীর কেষ্ট তৈরি করেছিল তৃণমূল। একটা কেষ্টকে জেলে পাঠালে হবে না। তৃণমূল কেষ্টদের জেলে পাঠাতে হবে।’ সিউড়িতে যখন অধীর-সেলিমরা সভা করেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাও বীরভূমেই রয়েছে। এদিন তা নিয়েও কটাক্ষ করেন সেলিম ও অধীর। বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, ‘দিদির এখন একটা চিন্তা। তা হল খোকাবাবু ভাল করে খেল কিনা, এসি ঠিকঠাক চলছে কিনা, রান্না হল কিনা, পুলিশ মোতায়েন করা হল কিনা ইত্যাদি। আর কোনওদিকে তাঁর মন নেই।’
নাম না করে অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সেলিম বলেন, ‘এই বীরভূম থেকে বালির টাকা উঠত, পাথরের টাকা উঠত। তা যেত কালীঘাটে। এখনও উঠছে, তবে কম। তাই জমিদার এখন নায়েব মশাইদের নিয়ে সব জেলায় ঘুরছেন খাজনা ঠিক মতো যাতে তোলা যায় তাঁর ব্যবস্থা করতে।’ সেলিম, অধীরের এ হেন চাঁচাছোলা আক্রমণ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এমন দুই দলের দুই নেতা বীরভূমে ভাষণ দিতে গিয়েছেন যাঁদের দলকে বাংলার মানুষ মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে। তাই ওঁরা কী বললেন তাতে কিছু যায় আসে না।’তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাম-কংগ্রেসের যৌথ সভা। এর আগে সাগরদিঘি ভোটের সময়ে কিছু সভায় বাম-কংগ্রেস নেতৃত্ব ছিলেন। গেছিলেন সেলিমও। তবে সেখানেও একমঞ্চে অধীর-সেলিমকে দেখা যায়নি। পঞ্চায়েত ভোটের আগে নিচুতলায় জোটের বার্তা দিতেই এই সভা বলে মনে করছেন অনেকে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top