News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে ক্রিকেট ‌প্রণয়-‌এর হাত ধরে জয়ী আইতরমা ক্লাব
Image

লংতরাইভ্যালিতে ক্রিকেট ‌প্রণয়-‌এর হাত ধরে জয়ী আইতরমা ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।।

বড় ব্যবধানে জয় পেলো আইতরমা ক্লাব। ২২৮ রানে পরাজিত করলো বিবেকানন্দ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। প্রণয় কুমার সিনহার ঝড়ো শতরান দলকে বড় জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। মাধব চন্দ্র বাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আইতরমা ক্লাব প্রথমে ব্যাট নিয়ে বিশাল ৪০২ রান করে। দলের পক্ষে প্রণয় ৮৭ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩০,তুষার আচার্য ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, অভিজিৎ মারাক ৪০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ এবং মুকেশ ত্রিপুরা ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৬৭ রান।বিবেকানন্দ সঙ্ঘের পক্ষে রাহুল রায় (‌৪/‌৮৫) সফল বোলার।জবাবে খেলতে নেমে বিবেকানন্দ সঙ্ঘ ১৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অঙ্কুর বনিক ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং সৌরভ সরকার ৫৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৫৪ রান। ‌আইতরমা ক্লাবের পক্ষে চিরঞ্জীৎ ত্রিপুরা (‌২/‌১২), প্রণয় কুমার সিনহা (‌২/‌২৮) এবং অভিজিৎ দাস (‌২/‌৩০) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top