News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগুনে পুড়ে ছাই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার
Image

আগুনে পুড়ে ছাই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার

আগরতলা, ৮ মে (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন এবং জীববৈচিত্র্য বিভাগের গবেষণাগার। সোমবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় চত্বরে ওই ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দমকলকর্মী।

জনৈক দমকলকর্মী জানিয়েছে, সোমবার সকালে আচমকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বন ও জীববৈচিত্র্য বিভাগের গবেষনাগারে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন ছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিন্তু ততক্ষনে গবেষনাগারে আগুনের শিখা সর্বত্র ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, আগুন এতটাই ছড়িয়ে পড়েছে তাতে গবেষনাগারের একটি অংশ পুড়ে ছাই হয়ে গেছে।অগ্নিকান্ডের ফলে পরীক্ষা মূলক সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু আগুন লাগার কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top