News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যজুড়ে ছেয়ে গেছে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সামগ্রী, বিভিন্ন জায়গায় প্রশাসনের অভিযান
Image

রাজ্যজুড়ে ছেয়ে গেছে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সামগ্রী, বিভিন্ন জায়গায় প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর/শান্তিরবাজার, ৮ মে৷৷ ক্রেতা সুরক্ষা দপ্তর ও কৈলাশহর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার দুপুরে  কৈলাসহর পাইতুরবাজারে খাদ্যের গুণগত মান ও মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী বাজেয়াপ্ত করে প্রশাসন৷ দপ্তরের পক্ষ থেকে অনেকদিন পর পাইতুরবাজারে এই অভিযান চলে৷ এই অভিযান করে অনেক দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷  অনেকদিন পর এই ধরনের অভিযান চলায় খুশি কৈলাসহরের মানুষ৷  
কৈলাসহর পাইতুরবাজারে অনেক দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করা হয় বলে অনেকদিন ধরে অভিযোগ ছিল৷  এই অভিযান চলায় টনক নড়ে অনেক ব্যবসায়ীদের৷ বেশ কয়েকটি দোকানে এই অভিযান চলে চিপসের প্যাকেট সহ তেল এবং বিসুকট সহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ সামগ্রী তারা বাজেয়াপ্ত করে৷  এই অভিযানে উপস্থিত ছিলেন কৈলাশহর পুরপরিষদের সুপারভাইজার মনিষ দাস,  কৈলাশহর পুরপরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস থেকে শুরু করে আরো অনেকে৷ অসাধু ব্যাবসায়ীদের প্রতি কঠোর পদক্ষেপগ্রহন করছে শান্তির বাজার মহকুমা প্রসাশন৷ শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যাবসায়ীরা প্রতিনিয়ত গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে৷  এইসকল অসাধু ব্যাবসায়ীদের মহকুমা প্রসাশনের পক্ষথেকে বিগতদিনেও সতর্ক করেদেওয়াহয়েছিলো৷  কিন্তু দেখাযায় এইসকল অসাধু ব্যাবসায়ী মহকুমা প্রসাশনের আদেশকে তোয়াক্কা নাকরেই গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে৷  
এইসকল অসাধু ব্যাবসায়ীদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করছে শান্তির বাজার মহকুমা প্রসাশন৷  মহকুমা প্রসাশনের উদ্দ্যোগে বিগত কয়েকদিন যাবৎ শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালানোহয়৷ এরমধ্যে সোমবার শান্তির বাজার মহকুমার ওজন পরিমাপ দপ্তর, খাদ্য দপ্তর ও মহকুমা প্রসাশনের যৌথ উদ্দ্যোগে জোলাইবাড়ী বাজারে বিশেষ অভিযান চালনোহয়৷  এই অভিযানের মাধ্যেমে ওজন পরিমাপ দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামী জোলাইবাড়ী বাজারের বিভিন্ন দোকানের ওজন মাপার মেশিন পরিক্ষা করেন ও যে সকল দোকানের মেশিন সঠিকনেই সেগুলি বাজেয়াপ্তকরেন ও দোকানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন৷
  এর পাশাপাশি খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার, ডি সি এম সপ্তপর্নী মজুমদার ও ডি সি এম সোমেন দেব জোলাইবাড়ী বাজারের বিভিন্ন দোকানে মেয়াদ উক্তিন্ন খাবার ও দ্রব্যসামগ্রী বাজেয়াপ্ত করেন৷  তারপাশাপাশি যে সকল খাবারের দোকানে ডোমেষ্টিক গ্যাস সিলিন্ডার ব্যাবহার করাহচ্ছে সেগুলি বাজেয়াপ্ত করাহয়৷ এই সকল দোকানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করে মহকুমা প্রসাশন৷ আজকের এই অভিযান সম্পর্কে বলতেগিয়ে ডি সি এম সপ্তপর্নী মজুদার শান্তির বাজার মহকুমার দোকানদারের এইধরনের অসাধু কাজথেকে দূরে থাকার বিশেষ আহববান জানান৷
  তিনি আজকের বক্ত্যের মধ্যদিয়ে গ্রাহকদের বার্তাদেন বর্তমান সময়ে প্রচন্ড গরমে সকলে ঠান্ডা পানীয় সামগ্রী খাচ্ছেন৷  দেখাযায় মহকুমার সকল দোকানদররা গ্রাহকদের কাছথেকে ফ্রীজ চার্জের নামে ঠান্ডা দ্রব্যসমগ্রীর বডিরেইট থেকে বেশিরাখছে৷  যাসম্পূর্ন অবৈধ৷  গ্রাহকরা যাতেকের অতিরুক্ত অর্থ প্রদান নাকরে তার জন্য বিশেষ আহববান জানান৷  আর যদি কোনো দোকানের মলিক গ্রাহকদের কাছথেকে অতিরুক্ত অর্থ আদায় করে এমন অভিযোগ আসলে কঠোর পদক্ষেপ গ্রহনকরবে শান্তির বাজার মহকুমা প্রসাশন৷ তিনি জানান এইধরনের অভিযান আগামীদিনেও জারীথাকবে৷

Releated Posts

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top