News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরাইবাড়িতে ফের ফেন্সিডিল বাজেয়াপ্ত, গ্রেপ্তার দুই
Image

চুরাইবাড়িতে ফের ফেন্সিডিল বাজেয়াপ্ত, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷  বিপুল পরিমাণ ফেনসিডিল সহ চোরাই বাড়ি সীমান্তে একটি লড়ি আটক করতে সক্ষম হয়েছে চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের  পুলিশ৷ এব্যাপারে দুজনকে গ্রেফতার করা হয়েছে৷  অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে নতুন দায়িত্ব নিয়েই তিন দিনের মাথায় বিপুল পরিমাণ নেশার ফেন্সিডিল সিরাপ আটক করে৷সাফল্য সম্পর্কে জানালেন ইনচার্জ প্রনব মিলি৷ তিনি জানান বিহার থেকে ত্রিপুরায় প্রবেশের সময় প্রায় দুই কোটি টাকা মূল্যের ফেন্সিডিল আটক করা হয়েছে৷  শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ বিহার থেকে আসা একটি কন্টেইনার গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসতেই ইনচার্জ গাড়িটি আটক করে তল্লাশি করতেই এই বিপুল পরিমাণ ফেন্সিডিল বেরিয়ে আসে৷ গাড়িতে হলদিরাম কোম্পানির ভুঝিয়া অল্প পরিমাণে ছিল৷ আর তার মধ্যেই ৩৫ হাজার ৩০০ বোতল ফেন্সিডিল ছিল৷ যার কালোবাজারি মূল্য প্রায় দুই কোটি টাকা৷ জানা গেছে, এই বিপুল পরিমাণ ফেন্সিডিল সিরাপ  আগরতলায় নিয়ে যাচ্ছিল৷  চালক মায়াঙ্ক শর্মা ও সহচালক বিশালকে  আটক করেছে পুলিশ৷ তাদের বাড়ি উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার হারতালা গ্রামে৷ ধৃতদের বিরুদ্ধে  এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top