News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে হরির লুট
Image

কৈলাসহরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে হরির লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷  কিছুদিন পূর্বে রাজ্যের পশু দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই চিকিৎসা কেন্দ্রে আচমকা অভিযান চালানোর কারণ এই পশু চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল৷ মন্ত্রী পশু হাসপাতাল পরিদর্শন করার পর একাধিক ত্রুটি তাঁর নজরে পড়ে৷ বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ভেজাল ঔষধ তিনি দেখতে পেয়ে স্টোর রুমটি সিল করে দিয়ে যান৷ কিন্তু শনিবার  রাতে দেখা যায় এই চিকিৎসা কেন্দ্রের প্রধান দরজাটি বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভিতরে কয়েকজন কর্মচারী কাজ করছেন৷আর বাইরে পাহারা দিচ্ছেন চিকিৎসক শুভাশিস দেব চৌধুরী৷ একজন অন্য স্থানের  সরকারি কর্মচারীও ভিতরে কাজ করছিল৷  এমনকি মন্ত্রীর দ্বারা সিল করে দেওয়া স্টোর রুমটিও তারা খুলে দেয়৷ জিনিসপত্র এলোমেলো করে৷  এতে বুঝা যায় তারা ভিতরে কোন কিছুর গর্মিল  বুঝতে পেরে তা ঠিক করার চেষ্টা করছিল৷ তবে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোন সঠিক সদুত্তর দিতে পারেনি৷ তখন ওই এলাকাবাসীদের মধ্যে সন্দেহ জাগে হয়তো ভিতরে কোন কিছু হচ্ছে৷ সাথে সাথেই এলাকাবাসী সহ বেশ কয়েকজন সাংবাদিক এবং কৈলাসহর থানার পুলিশে দেয়৷  খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷  এমনকি খবর পৌঁছে যায় কৈলাশহর বিজেপি জেলা অফিসে৷ জেলার নেতৃত্ব অরুন সাহাও ঘটনাস্থলে ছুটে আসেন৷ এলাকাবাসী এবং সাংবাদিকদের বুঝতে অসুবিধা হয়নি যে বাইরে থাকে তালা দিয়ে ভিতরে ঔষধ পাচারের জন্য ও ষ্টক খাতা মেলানোর জন্য কাজ চলছিল৷ তখন ঐ এলাকাবাসীরা জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করলে ভিতর থেকে কর্মীরা বের হয়ে আসেন৷   বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুন সাহা বলেন বাইরে তালা দেওয়া রুমে বসে ভেতরে কাজ করছে কিছু কর্মচারী৷ কোন কিছু আড়াল করতে তাদের এই অপচেষ্টা৷ তবে পুলিশ সঠিক তদন্ত করুক তার দাবী জানান৷ এলাকাবাসীদের দাবি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিক ও চিকিৎসকদের অবিলম্বে বরখাস্ত করা

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top