News Flash

Image

দল ছাড়লেন রামপুরহাটের যুব তৃণমূল নেতা

রামপুরহাট, ৬ মে (হি.স.) : রামপুরহাটে তৃণমূল কংগ্রেস ছাড়লেন যুব সাধারণ সম্পাদক সঙ্কেত সেনগুপ্ত। শুক্রবার তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিয়াজুল হক দল ছাড়েন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভাঙন তৃণমূলে। এবার যুব তৃণমূলের রামপুরহাট শহর কমিটির সাধারণ সম্পাদক সঙ্কেত সেনগুপ্ত পদত্যাগ করলেন। শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট ও ভিডিও বার্তায় পোষ্ট করে দল ছাড়ার বিষয়টি ঘোষনা করেন তিনি। পারিবারিক অসুবিধা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল ছাড়ার কথা ঘোষনা করেন তিনি। তাঁর এই পদত্য়াগের জেরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রামপুরহাট জুড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুব্রতহীন বীরভূমে তৃণমূলে ভাঙন অনেকটাই ব্যাকফুটে শাসকদল।

অন্যদিকে, এদিন অভিষেককে ঘিরে বিপুল উন্মাদনা দেখা গেল মুর্শিদাবাদের লালবাগে। এদিন কাটরা মসজিদে অভিষেক পৌঁছতেই বাঁধভাঙ্গা উচ্ছাস শুরু হয় তৃণমূল শিবিরে। রাস্তার দুদিকে হাজার হাজার কর্মী সমর্থক সহ লালবাগের মানুষ হাত নাড়িয়ে সম্বর্ধনা দিলেন অভিষেককে। এদিন লালবাগে কাটরা মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বেলা গড়িয়ে লালবাগ পৌঁছানোয় বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়। লালবাগ থেকে দৌলতাবাদ হয়ে ইসলামপুর রোড শো রয়েছে এবং ডোমকলে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top