News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লীগ হার্ভেকে হারিয়ে প্রথম জয় ওপিসি-র
Image

সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লীগ হার্ভেকে হারিয়ে প্রথম জয় ওপিসি-র

ওপিসি:-‌ ২৩২/‌৮(৫০)

হার্ভে:-‌ ১৬৫/১০(৪৯.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ওল্ড প্লে সেন্টার। দ্বিতীয় ম্যাচের মাথায় প্রথম জয়। অপরদিকে পরাজয়ের হ্যাটট্রিক করলো হার্ভে ক্লাব। টানা ৩ ম্যাচে পরাজিত হয়ে গ্রুপে একেবারে শেষের স্থানে রয়েছে হার্ভে। শনিবার ও পি সি‌-‌র বিরুদ্ধে ৬৭ রানে পরাজিত হলো হার্ভে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে ও পি সি-‌র গড়া ২৩২ রানের জবাবে হার্ভে ১৬৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দুর্লব রায় প্রথমে ব্যাট হাতে ৫৯ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়েছেন। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ও পি সি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান করে। দুর্লব রায়ের দুরন্ত অর্ধশতরান ও পি সি-‌কে দুশত রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন। দুর্লব ৯০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, আকাশ আনন্দ ৫৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, সাহিল সুলতান ৬২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, নবারূন চক্রবর্তী ৫৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, রিতায়ন দে ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, সুজিত চন্দ ১৩ বল খেলে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। হার্ভের পক্ষে তথাগত চক্রবর্তী (‌৪/‌৩৪) এবং আকাশ কুমার সিং (‌৪/‌৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে হার্ভে ৪৯.‌১ ওভারে সবকটি  উইকেট হারিয়ে ১৬৫   রান করতে সক্ষম হয়।  দলের পক্ষে আকাশ কুমার সিং ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ৪১, সমীর দেববর্মা ৫৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪০, প্রভাত যাদব ৫৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৭, প্রতীক দেববর্মা ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। ও পি সি-‌র পক্ষে মতি ত্রিপুরা (‌২/‌১৭), দুর্লব রায় (‌২/‌২৩) এবং রাহুল চন্দ্র সাহা (‌২/‌৪২) সফল বোলার। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে দুর্লভ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top