News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের মানুষের কাছে শান্তির আবেদন জানালেন রাহুল গান্ধী
Image

মণিপুরের মানুষের কাছে শান্তির আবেদন জানালেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : মণিপুরে হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাজ্যের জনগণের কাছে শান্তির আবেদন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর উচিত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করা।

বৃহস্পতিবার রাহুল গান্ধী টুইট করে তিনি মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদীর উচিত শান্তি ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করা। আমরা মণিপুরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, মণিপুরে উপজাতি আন্দোলন চলাকালীন বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় হিংসা ছড়িয়ে পড়ে। এর জেরে রাজ্য সরকার আগামী পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। এছাড়াও ইম্ফল পশ্চিম, কাকচিং, থৌবাল, জিরিবাম, বিষ্ণুপুর, চুরাচাঁদপুর, কাংপোকপি এবং টেংনোপাল জেলায় কারফিউ জারি করা হয়েছে।

এদিকে, তোরবাং এলাকায় উপজাতীয় এবং অ-উপজাতিদের মধ্যে হিংসা শুরু হয়, যার পরে আরও কয়েকটি জেলা থেকেও হিংসার খবর খবর পাওয়া যায়। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করে।

Releated Posts

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top