News Flash

Image

করিমগঞ্জ সফর সম্পন্ন অসম বিধানসভার চার সদস্যের কমিটির


করিমগঞ্জ (অসম), ৪ মে (হি.স) : অসম বিধানসভার চার সদস্যের এক কমিটি আজ বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা সফর করেছে। বরিষ্ঠ বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমতারির নেতৃত্বে গঠিত এই কমিটির বিধায়কগণ যথাক্রমে নুরুল হুদা, আমিনুল ইসলাম ও জাকির হোসেন আজ করিমগঞ্জ জেলার কয়েকটি স্থানে গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খোঁজ নিয়েছেন।

এদিন এই কমিটি করিমগঞ্জ শহরের ঘাটলাইনে খাদ্য ও অসামরিক সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক বিভাগ পরিচালিত আমার দোকান-এ গিয়ে রেশনসামগ্রী বিক্রির ব্যবস্থাদি পরিদর্শন করেছেন।

তার পর কমিটির সদস্যরা ফকিরাবাজারের এমকে গান্ধী কলেজে গিয়ে ক্রীড়া বিভাগের মঞ্জুরিকৃত তহবিলে নির্মিত ছাত্রীদের জন্য খেলার মাঠ পরিদর্শন করে কলেজ কর্তৃপক্ষ ও বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে এর নির্মাণ সম্পর্কে বিস্তারিত অবগত হন।
আজই কমিটির চেয়ারম্যান সহ বিধায়করা বন বিভাগের সামাজিক বনানিকরণ সংমণ্ডলের নার্সারি পরিদর্শন করেন। তাঁরা বন বিভাগের সিসিএফের কাছ থেকে বিভিন্ন গাছের গুণাগুণ সম্পর্কে অবগত হয়ে বিভাগীয় কাজকর্মের খোঁজখবর নিয়েছেন।

কমিটির সদস্যরা বন সংমণ্ডল কার্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছের চারা রোপণও করেছেন। জেলা সদরে ফিরে এসে কমিটির সদস্যরা জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক মৃদুল যাদব সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সাথে এক পর্যালোচনা সভায় মিলিত হন। এতে তাঁরা বিভাগীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সভা শেষে এদিনই কমিটি হাইলাকান্দির উদ্দেশ্যে যাত্রা করেছে।

Releated Posts

অসম বাজেটে বন্যা সমস্যা ও গুরুত্বপূর্ণ জনকল্যাণ প্রকল্প উপেক্ষিত, অভিযোগ কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ১৩ জুলাই (আইএএনএস) : অসম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByBySandeep Biswas Jul 13, 2026

অসমে ক্যানসার রোগীর বেঁচে থাকার হার ৬২ শতাংশে পৌঁছেছে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ জুলাই (আইএএনএস): অসমের তিন স্তরীয় ক্যানসার চিকিৎসা কর্মসূচির ফলে রাজ্যে ক্যানসার রোগীদের চিকিৎসার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

দিল্লির পাইনঅ্যাপল ফেস্টিভ্যালে তরুণ শিল্পীদের সঙ্গে গিটার বাজালেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস): দিল্লির দিল্লি হাটে অনুষ্ঠিত চারদিনব্যাপী পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে তরুণ সঙ্গীতশিল্পীদের সঙ্গে গিটার বাজিয়ে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026
Scroll to Top