News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজু ঝা খুনে রাঁচি থেকে ধৃত দুই অভিযুক্ত, এ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল ৩ জন
Image

রাজু ঝা খুনে রাঁচি থেকে ধৃত দুই অভিযুক্ত, এ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল ৩ জন

বর্ধমান, ৩ মে (হি.স.): ব্যবসায়ী রাজু ঝা খুনে আরও দু’জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি এবং লালবাবু কুমার। ঝাড়খণ্ডের রাঁচির একটি বাড়ি থেকে পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার পুলিশ সূত্রে খবর, ধৃত ইন্দ্রজিতের বাড়ি উত্তর প্রদেশের বারাণসীতে। লালবাবুর বাড়ি বিহারের গয়া জেলার কাল্লিপুর থানার আকবরপুরে।

তবে মাসখানেক ধরে রাঁচির জগন্নাথপুরে একটি বাড়ি ভাড়া করে ছিলেন তারা। স্থানীয় থানার সাহায্য নিয়ে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবারই ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে রাজু খুনে গ্রেফতার হয় অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সন্ধ্যায় শক্তিগড় ল্যাংচা হাবের কাছে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান কয়লার কারবারি রাজু। খুনিদের দলে তিন জন ছিল বলে জানতে পারে পুলিশ। অপরাধীরা একটি নীল গাড়িতে চেপে এসেছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পারেন ওই গাড়িটি এসেছিল ঝাড়খণ্ড থেকে। যা থেকে অনুমান করা হয় অন্য রাজ্যের সুপারি কিলার দিয়ে রাজুকে খুন করা হয়। তবে এই খুনের নেপথ্যেও ভিন্‌রাজ্যেরই কেউ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Releated Posts

মহররম উপলক্ষে শ্রীনগরে শিয়া মুসলিমদের শোকমিছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের

শ্রীনগর, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বুধবার মহররম উপলক্ষে শতাধিক শিয়া মুসলিম শোকমিছিলে অংশ নেন। শান্তিপূর্ণভাবে…

ByByNews Desk Jun 24, 2026

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top