News Flash

  • Home
  • খেলা
  • ধোনির পরে চেন্নাইয়ের ক্যাপ্টেন কে? জানিয়ে দিলেন আক্রম
Image

ধোনির পরে চেন্নাইয়ের ক্যাপ্টেন কে? জানিয়ে দিলেন আক্রম

চেন্নাই, ১মে (হি.স.) : মহেন্দ্র সিং ধোনির পর কে চেন্নাই সুপার কিংসের নেতা হবেন? তা নিয়ে চলছে জল্পনা। কেরিয়ারের একেবারে শেষপ্রান্তে পৌঁছে গিয়েছেন ধোনি।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম মনে করেন ধোনি সরে গেলে সিএসকে শিবির অজিঙ্ক রাহানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিতে পারে।
আক্রমের মতে, এবার আইপিএলে ধোনি যদি বিদায় জানান, তাহলে রাহানেই হতে পারে মাহির যোগ্য উত্তরসূরি। সেই সঙ্গে আক্রম বলছেন, ”২০২২ সালের আইপিএলে সিএসকে রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করেছিল। তাতে দেখা গেল জাদেজার নিজস্ব পারফরম্যান্সই খারাপ হচ্ছে। তারপর সিএসকে ক্যাপ্টেন বদলে ফেলে। আমার মতে রাহানে ছাড়া দ্বিতীয় কোনও অপশন এই মুহূর্তে সিএসকে-র হাতে নেই। রাহানে ধারাবাহিক ভাবে রান করছে, তাছাড়া ও স্থানীয় প্লেয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে স্থানীয় প্লেয়াররাই ক্যাপ্টেন হিসেবে বেশি সফল হয়।”

সেই সঙ্গে আক্রম বলছেন, ”ধোনি সরে গেলে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার আদর্শ ব্যক্তি হতে পারে রাহানেই। তবে সিএসকে-র হয়তো নিজস্ব কোনও পরিকল্পনা রয়েছে। চেন্নাই এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়।”

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top