News Flash

Image

ধর্মনগরে হেরোইনসহ আটক তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এর সোনারুবাসা এলাকায় হেরোইন সহ তিনজনকে আটক করা হয়েছে৷পাচারের পথে ধর্মনগর থানার হাতে আটক  হেরোইন সমেত ঐ  তিন পাচারকারী৷পাচারের পথে পুলিশের হাতে তেরো গ্রাম হেরোইন সমেত আটক তিন পাচারকারী৷ ধৃতরা যথাক্রমে সুব্রত দাস ,বাহার মিয়া ও রাজেশ দাস৷ তাদের মধ্যে প্রথম দুজনের বাড়ি পানিসার ও ধর্মনগরে৷অপর পাচারকারীর বাড়ি কুমারঘাটে৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন সোনারুবাসা এলাকায়৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর -কদমতলা সড়কের সোনারুবাসা এলাকায় অভিযান চালিয়ে তেরো গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়৷সাথে আটক করা হয় হেরোইন পাচার কান্ডে যুক্ত সুব্রত,বাহার ও রাজেশ নামের তিন পাচারকারীকে৷ এদিকে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ তিনি জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে  আসে এই সাফল্য৷ বর্তমানে হেরোইন সমেত ধৃত পাচারকারীরা সানীয় থানার হেফাজতে রয়েছে৷ মামলার তদন্ত  শুরু রয়েছে৷ রবিবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়৷তবে পুলিশের প্রাথমিক অনুমান পাচারকারীরা একটি সাবানের বাক্সের ভেতরে করে হেরোইন কদমতলা থেকে ঊনকোটি জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷

Releated Posts

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top