News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির
Image

ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির

ক্যানিং, ৩০ এপ্রিল (হি. স.) : ক্যানিং থানা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বর্তমানে ক্যানিং হুকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।

গোসোবার কুমিরমারি গ্রামের বাসিন্দা সিতাংশু মন্ডল রবিবার দুপুরে কুমিরমারী থেকে সোনারপুরে যাচ্ছিলেন জামাইয়ের বাড়িতে। সেদিন দুপুরে ক্যানিং থেকে যাওয়ার সময় রাস্তার মাঝে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি নজরসে ক্যানিং এর ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারাই তখন গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে ঐ ব্যক্তি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ায় তিনি প্রাণে বেঁচেছেন বলে দাবি চিকিৎসকদের। আর এই কাজ করতে পেরে খুশি সারিকুক, গোপাল, খোকনরা।
তাঁরা বলেন, ” আমরা ডিউটি করছিলাম বাসস্ট্যান্ড এলাকায়। আচমকা পথ চলতি বছর পঞ্চাশের ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় বমি করতে শুরু করেন। কোনরকম সময় নস্ট না করে তড়িঘড়ি তাঁকে এই হাসপাতালে নিয়ে এলে দৃত চিকিৎসা শুরু হয়। উনি এখন অনেকটাই সুস্থ আছেন। “

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top