News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেঁচারথলে পাচারের জন্য মজুত মূল্যবান কাঠ উদ্ধার
Image

পেঁচারথলে পাচারের জন্য মজুত মূল্যবান কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ পেঁচারথলের জামানি পাড়ার গভীর জঙ্গল থেকে আবারো অবৈধ মূল্যবান কাঠ উদ্ধারে সাফল্য বনদপ্তরের কর্মীদের৷ শনিবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পেঁচারথল ফরেস্ট প্রোটেকশন ইউনিটের কর্মীরা মাছমারা রেঞ্জ অফিসের অন্তর্গত যামিনী পাড়া এলাকার গভীর জঙ্গল থেকে বিপুল পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করে৷ জানা যায়, বনদস্যুরা বনের মূল্যবান গাছ কেটে অন্যত্র পাচারের উদ্দেশ্যে জঙ্গলে মজুত করে রেখেছিল৷ শনিবার সকালে বনদপ্তরের কর্মীদের এই অভিযানের আঁচ পেয়ে বনদস্যুরা গা ঢাকা দিতে সক্ষম হয়৷ পরে ফরেস্ট প্রটেকশন ইউনিটের কর্মীরা অবৈধ সেগুন কাঠগুলো উদ্ধার করে পেঁচারথলে নিয়ে আসে৷ সূত্র মারফত আরো জানা গেছে, সেরমনটিলা, বাঘাইছড়ি, নবীন ছড়া, পানিটিলা, আন্দাইছড়া,সিদং ছড়া,কাছারি ছড়া সহ আরও বিভিন্ন এলাকার বন ধবংস করে অবৈধভাবে কাঠ পাচার করে চলেছে বনদস্যুরা৷ অনেকের অভিমত বনদপ্তরের কর্মীরা যদি আরো সক্রিয় ভূমিকা পালন করে তাহলে বনদস্যুদের এই কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হবে৷

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top