News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়ায় লিপ্ত স্বামী, মহিলা কমিশনের চেয়রাপার্সনের বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী
Image

পরকীয়ায় লিপ্ত স্বামী, মহিলা কমিশনের চেয়রাপার্সনের বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  দুই সন্তানের পিতা অপর এক মহিলাকে নিয়ে পালালো৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷  ভারতের সুপ্রিম কোর্ট পরকীয়া সংক্রান্ত বিষয়ে বৈধতা দেওয়ার পর পরকীয়ার মাত্রা বাড়তে বাড়তে এখন নিজের সন্তানদের ছেড়ে পুরুষ নারী পলায়ন শুরু হয়েছে৷ ধর্মনগরের মিহির কান্তি দেব৷ তার দুটো ছেলে রয়েছে৷  স্ত্রীও রয়েছে৷ স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা খুব একটা ভালো ছিল না৷ কারণ মিহিরের জীবনে চুমকি দেবনাথ নামে আরো এক সন্তানের মাতার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে৷ যত দিন যায় মিহিরের সংসারিক অশান্তি বাড়তে থাকে৷ আর চুমকির সাথে প্রণয়ের মাত্রা বৃদ্ধি পেতে থাকে৷ এ নিয়ে  স্ত্রী পপি গগৈ দেব রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর কাছে  অভিযোগ জানায়৷ বর্ণালী গোস্বামী  থানায় মামলা করতে পরামর্শ দেন৷ এদিকে এপ্রিলের ৪ তারিখ মিহির কান্তি দেব  চুমকি দেবনাথকে নিয়ে পালায়৷ এখনো তাদের কোন খোঁজ খবর নেই৷ এদিকে পপি গগৈ দেবের সংসার চালানো নিয়ে বিপত্তি দেখা দেয়৷ তাই বিচারের আশায় শনিবার মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর বাড়ির সামনে ধরনায় বসে পপি গগৈ দেব৷

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top