News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র পেস বোলার অন্বেষণ ক্যাম্প উত্তর, সেন্ট্রাল জোনেও ব্যাপক সাড়া
Image

টিসিএ-র পেস বোলার অন্বেষণ ক্যাম্প উত্তর, সেন্ট্রাল জোনেও ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। পেস বোলার অন্বেষণ ক্যাম্পে ব্যাপক সাড়া পড়েছে। পশ্চিম ও দক্ষিণ জোনের মতো উত্তর ও সেন্ট্রাল জোনেও প্রচুর সংখ্যক ক্রিকেটাররা ক্যাম্পে সামিল হয়েছে। ক্রিকেটের প্রসার কল্পে বিশেষ করে রাজ্য দল গঠনের ক্ষেত্রে পেস বোলার বাছাই নিঃসন্দেহে একটি জরুরী বিষয়। এবারও পেস বোলার অন্বেষণের কাজ আজ, শনিবারে উত্তর ও সেন্ট্রাল জোনে শুরু হয়েছে। ২৬ ও ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল পশ্চিম ও দক্ষিণ জোনাল ক্রিকেটারদের মধ্যে। সেন্ট্রাল জোনাল মহকুমা: আমবাসা, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, কমলপুরের ৪০ জন ক্রিকেটার আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে আজ সকাল ১০টায় বিনীত জৈন ও বিশ্বজিৎ দে-র কাছে রিপোর্ট করেছে। উত্তর জোনাল মহকুমা: ধর্মনগর, কৈলাশহর, কাঞ্চনপুরের ১৪০ জন ক্রিকেটার একইভাবে আজ, সকাল ১০টায় ধর্মনগর কলেজ স্টেডিয়ামে প্রদীপ কাসলিওয়াল ও কিশোর মুহুরীর কাছে রিপোর্ট করেছে। দুটো শিবির-ই আগামীকালও চলবে। উল্লেখ্য, গত ২৬ ও ২৭ এপ্রিল পশ্চিম ও দক্ষিণ জোনালের মোট ১৮০ জন ক্রিকেটার এই পেস বোলার অন্বেষণ ক্যাম্পে উপস্থিত হয়েছিল। সবমিলে সারা রাজ্য জুড়ে প্রায় ৩৬০ জন ক্রিকেটার থেকে পেস বোলার বাছাইয়ের সুযোগ পাচ্ছে টিসিএ। ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের ক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি ভালো দিক। ইতোমধ্যে আবার স্পিন বোলার অন্বেষণের কাজও শুরু করতে যাচ্ছে টিসিএ।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top