News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৫ থেকে ১৭ মে–র মধ্যে হতে পারে মাধ্যমিকের ফলপ্রকাশ
Image

১৫ থেকে ১৭ মে–র মধ্যে হতে পারে মাধ্যমিকের ফলপ্রকাশ

কলকাতা, ২৯ এপ্রিল(হি.স.) : আগামী মে মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ। চলতি বছরে তুলনামূলক কম সময়ে ফল প্রকাশ করতে চায় পর্ষদ। ইতিমধ্যে শনিবার থেকে অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ সূত্রের খবর, আগামী ১৫ থেকে ১৭ মে এর মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেই খবর।

উল্লেখ্য চলতি বছরে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত ৪ মার্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল । এ বছর নজিরবিহীন ভাবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের প্রবেশ পথে, প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্নপত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে এমাসের চতুর্থ সপ্তাহেই। সূত্রের খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন। সংসদের তরফে নেয়া হচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৮০ শতাংশের বেশি নম্বরও জমা পড়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। উচ্চ মাধ্যমিকের আগে যাতে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয় তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top