News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জওহর নবোদয়ে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা সম্পন্ন শান্তিপূর্ণভাবে
Image

জওহর নবোদয়ে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা সম্পন্ন শান্তিপূর্ণভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা শনিবার গৃহীত হয়েছে৷ সারা দেশের সাথে আজ রাজ্যেও জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ রাজ্যে মোট জহর জওহর নবোদয় বিদ্যালয়ে রয়েছে৷ জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য মোট ৭৩৭ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়৷ শনিবার পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটি পরীক্ষা কেন্দ্রে জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য এট্রান্স পরীক্ষা গ্রহন করা হয়৷ ছেলেমেয়েদের জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য অভিভাবকরা এন্ট্রান্স পরীক্ষায় সকাল থেকে নিয়ে আসেন৷ এদিন এন্ট্রান্স পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন পশ্চিম জেলার প্রিন্সিপাল অধ্যয়া ভট্টাচার্য৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top