নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভারতে এসে কাজ করছে দক্ষিণ কোরিয়ার একটি এন জি ও৷ একই সঙ্গে পৃথিবীকে রক্ষা করার জন্য তাদের কর্ম উদ্যোগ চলছে৷ শনিবার দক্ষিণ কোরিয়ার এই এন জি ও- র প্রতিনিধিরা সাক্ষাৎ করেন আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে৷ যুবদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় এই কাজ করে চলেছে এই এন জি ও-টি৷ সুকল ও কলেজের ছাত্র ছাত্রীর উপর প্রভাব বিস্তার করতে তাদের এই প্রচেষ্টা৷ ১৭৫ দেশে এই কাজ করে চলেছে সংস্থাটি৷ তাদের সদস্য সংখ্যা ৩৫ লক্ষ৷ শনিবার দক্ষিণ কোরিয়ার এই এন জি ও- র প্রতিনিধিরা সাক্ষাৎ করেন আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে৷ ভারতের বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই ঘুরে দেখেছেন৷ তবে রাজ্যে এসে তারা খুশী৷ আগামী সাতদিন তারা রাজ্যে থাকবেন৷ স্বচ্ছতার বিষয়টি খতিয়ে দেখবেন এন জি ও —র সদস্যরা৷ আগরতলা শহরকে সুন্দর রাখার জন্য বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলে জানান মেয়র দীপক মজুমদার৷

দক্ষিণ কোরিয়ার এনজিও’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেয়রের সাথে
Tags:
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















