News Flash

  • Home
  • দেশ
  • আজ দামোহে এফএম স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

আজ দামোহে এফএম স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোপাল, ২৮ এপ্রিল(হি.স.) : কয়েক দশক ধরে দামোহে অল ইন্ডিয়া রেডিওর দাবি বাস্তবরূপ নিতে চলেছে। স্থানীয় সাংসদ এবং ভারত সরকারের জলশক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের বিশেষ প্রচেষ্টায় এটি সম্ভব হচ্ছে। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে দামোহের এফএম স্টেশনের উদ্বোধন করবেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের উপস্থিতিতে স্থানীয় দূরদর্শন অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দামোহে এফএম রেডিও স্টেশন উপহার পাওয়ার খবরে খুশি এলাকার মানুষ।

দূরদর্শনের আধিকারিক অনিল লাখেরা জানিয়েছেন, অনুষ্ঠানটি শুক্রবার সকাল সাড়ে ১০টায় দামোহ জেলা সদরের দূরদর্শন অফিস সার্কিট হাউসের কাছে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে সকাল ১১টায় ভাষণ দেবেন, যা অনুষ্ঠানস্থলে সরাসরি সম্প্রচার করা হবে। দামোহ জেলা সদরে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বিশেষভাবে উপস্থিত থাকবেন।

Releated Posts

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top