News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘর মোটরস্ট্যান্ডে দুসৃকতিদের আক্রমণে গুরুতর অহত কংগ্রেস কর্মী
Image

মেলাঘর মোটরস্ট্যান্ডে দুসৃকতিদের আক্রমণে গুরুতর অহত কংগ্রেস কর্মী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ মেলাঘর মোটর স্ট্যান্ডে আক্রান্ত হল এক কংগ্রেস কর্মী৷ আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম আবুল হোসেন৷ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  উত্তেজনা বিরাজ করছে৷  মেলাঘর মোটরস্ট্যান্ডে কংগ্রেস কর্মী আবুল হোসেনকে আক্রমণ করেছে  দুষৃকতিকারী৷  ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর লাল মিয়া চৌমুহনী সংলগ্ণ এলাকার  মৃত আলী মিয়ার ছেলে আবুল মিয়া মেলাঘর মোটরস্ট্যান্ডে  চায়ের দোকানে বসে চা খাচ্ছিল৷ ঠিক ওই সময়ে পিছন দিক থেকে এসে আবুল হোসেনকে দুষৃকতিকাররা এলোপাথাড়ি কিল, ঘুষি,লাথি ও কাঠের টুকরো দিয়ে মারতে থাকে৷ ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে  কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোক উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে৷  এ বিষয়ে দুষৃকতিকারীদের বিরুদ্ধে নাম ধাম দিয়ে মেলাঘর থানা মামলা করা হয়েছে৷ তবে সে একজন কংগ্রেসের  একনিষ্ঠ কর্মী৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top