News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ স্পিন বোলার অন্বেষণে দুই দিনের ট্রায়াল ক্যাম্প
Image

অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ স্পিন বোলার অন্বেষণে দুই দিনের ট্রায়াল ক্যাম্প

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। পেস বোলারের পর এবার স্পিন বোলার অন্বেষণের কাজ শুরু করতে যাচ্ছে টিসিএ। ২০২৩-২৪ বিসিসিআই ক্রিকেট সেশন ইতোমধ্যে শুরু হতে যাচ্ছে। স্বাভাবিক কারণে জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠনের লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ হিসেবে পেস বোলারের মতো স্পিনার অন্বেষণের বিষয়টিও অত্যন্ত জরুরী বিষয়। স্পিন বোলার খোঁজার বিষয়টা সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামী ৩ ও ৫ মে দুই দিনের জন্য সারা রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল ক্যাম্পের আয়োজন করেছে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ ইচ্ছুক স্পিন বোলাররা ওই দুই দিন নির্দিষ্ট তারিখ অনুযায়ী দায়িত্ব প্রাপ্ত স্পটার-এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পশ্চিম জোনাল মহকুমা: সদর, মোহনপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, সোনামুড়া, বিশালগড়ের ক্রিকেটাররা এমবিবি স্টেডিয়ামে ৩রা মে সকাল ১০টায় উৎপল চ্যাটার্জী, দেবব্রত চৌধুরী ও বিশ্বজিৎ দে-র কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। একইভাবে, দক্ষিণ জোনাল মহকুমা: বিলোনিয়া, উদয়পুর, সাব্রুম, অমরপুর ও শান্তিরবাজারের ক্রিকেটাররা শান্তিরবাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে ৩রা মে সকাল ১০টায় স্পটার পল্লব দাশগুপ্ত ও সুবল চৌধুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সেন্ট্রাল জোনাল মহকুমা: আমবাসা, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, কমলপুর এবং উত্তর জোনাল মহকুমা: ধর্মনগর, কৈলাশহর, কাঞ্চনপুরের ক্রিকেটাররা ৫ই মে, সকাল ১০টায় কৈলাশহরে আর কে আই স্কুল গ্রাউন্ডে স্পটার পল্লব দাসগুপ্ত, দেবব্রত চৌধুরী ও কিশোর মুহুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পাশাপাশি সবকটি মহকুমা সংস্থাকে বিষয়টি সঠিক প্রচারে আনার জন্যও টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top