News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর চন্দ্রপুরস্থিত অযাচক আশ্রমে রক্তদান শিবির
Image

ধর্মনগর চন্দ্রপুরস্থিত অযাচক আশ্রমে রক্তদান শিবির


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷  সাতাশে এপ্রিল বৃহস্পতিবার ধর্মনগর চন্দ্রপুরস্থিত অযাচক আশ্রমে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ ধর্মনগর অযাচক আশ্রমের আঞ্চলিক সংগঠন সম্পাদক ভগবান চন্দ্র নাথ জানান আজ ২৭শে এপ্রিল শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এবং মামনি শ্রী শ্রী মহা সন্ন্যাসিনী সংহিতা দেবীর পূর্ণ মহাসমাধি দিবস উপলক্ষে অযাচক আশ্রমের ভক্তরা এক রক্তদান শিবিরের আয়োজন করেন৷ উক্ত রক্তদান শিবিরে আশ্রমের ভক্তরা ছাড়াও অগণিত ধর্মনগরবাসী অংশ নেয় বলে জানান সংগঠন সম্পাদক৷ রক্তদান শিবিরে সহযোগিতায় ছিলেন ভলান্ডারি ব্লাডনাস এসোসিয়েশনের কর্মকর্তারা৷ উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি চম্পু সোম  সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা৷এছাড়া রক্তদান শিবিরে  চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এন, এইচ, ভৌমিক সহ স্বাস্থ্য দপ্তরের আরো অন্যান্য চিকিৎসা কর্মীরা৷ স্বাস্থ্য শিবিরে স্বেচ্ছায় মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করে৷ রক্তদাতাদের মধ্যে  রয়েছেন ২৪ জন পুরুষ এবং তিনজন মহিলা৷

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top