News Flash

  • Home
  • দিনের খবর
  • বিটি রোডে লরিতে দুর্ঘটনায় আহত ছয়, আশঙ্কাজনক দুই
Image

বিটি রোডে লরিতে দুর্ঘটনায় আহত ছয়, আশঙ্কাজনক দুই

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : রোগীকে নিয়ে হাসপাতাল যাওয়ার পথে একটি লরির সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় এক অ্যাম্বুল্যান্সে। ঘটনায় আহত হন ৬ জন। তার মধ্যে ২ জনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার পানিহাটির স্বদেশী মোড়ে। বিটি রোডের উপর এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, আড়িয়াদহ থেকে এক রোগীকে নিয়ে বিটি রোড ধরে ব্যারাকপুরের একটি হাসপাতালে যাচ্ছিল কামারহাটি পুরসভার একটি অ্যাম্বুল্যান্স। পানিহাটি স্বদেশী মোড়ের কাছে একটি লরির সঙ্গে আচমকা সংঘর্ষ হয় অ্যাম্বুল্যান্সটির।

দুর্ঘটনার পর লরি এবং অ্যাম্বুল্যান্সটিতে আগুন ধরে যায়। বিটি রোডের উপর দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে খবর, ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খড়দহ বলরাম হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনার ফলে যানজট তৈরি হয় রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশবাহিনী। লরি এবং অ্যাম্বুল্যান্সটিকে উদ্ধার করে পুলিশ।

Releated Posts

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top