News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ আয়োজিত পেস বোলার অন্বেষণ ক্যাম্পে ব্যাপক সাড়া
Image

টিসিএ আয়োজিত পেস বোলার অন্বেষণ ক্যাম্পে ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। পেস বোলার অন্বেষণ ক্যাম্পে ব্যাপক সাড়া পড়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এটি একটি গঠনমূলক উদ্যোগ। ক্রিকেটের প্রসার কল্পে বিশেষ করে রাজ্য দল গঠনের ক্ষেত্রে পেস বোলার বাছাই নিঃসন্দেহে একটি জরুরী বিষয়। এবারও পেস বোলার অন্বেষণের কাজ আজ, বুধবার থেকে শুরু হয়েছে। পশ্চিম জোনাল মহকুমা: সদর, মোহনপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, সোনামুড়া, বিশালগড়ের বিশেষ করে অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ গ্রুপের ১৪০ জন পেস বোলার এমবিবি স্টেডিয়ামে দায়িত্বপ্রাপ্ত স্পটার প্রদীপ কাসলিওয়াল ও দেবব্রত চৌধুরীর কাছে রিপোর্ট করেছে। একইভাবে, দক্ষিণ জোনাল মহকুমা: বিলোনিয়া, উদয়পুর, সাব্রুম, অমরপুর ও শান্তিরবাজারের প্রায় ৪০ জন পেস বোলার বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে দায়িত্ব প্রাপ্ত স্পটার বিনীত জৈন ও সুবল চৌধুরীর কাছে রিপোর্ট করেছে। টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ উনার দীর্ঘ সময় ধরে রঞ্জি, জাতীয় ও কাউন্টি খেলার অভিজ্ঞতাকে সামনে রেখে এই পেস বোলার অন্বেষণ কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয় সমূহ দেখভাল করছেন।  সেন্ট্রাল জোনাল মহকুমা: আমবাসা, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, কমলপুরের ক্রিকেটাররা আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে ২৯ এপ্রিল সকাল ১০টায় বিনীত জৈন ও বিশ্বজিৎ দে-র কাছে রিপোর্ট করতে হবে। উত্তর জোনাল মহকুমা: ধর্মনগর, কৈলাশহর, কাঞ্চনপুরের ক্রিকেটাররা ২৯ এপ্রিল, সকাল ১০টায় ধর্মনগর কলেজ স্টেডিয়ামে প্রদীপ কাসলিওয়াল ও কিশোর মুহুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আশা করা হচ্ছে ওই দুই দিনের জন্য অনুষ্ঠেয় ট্রায়াল ক্যাম্পেও প্রায় শতাধিক পেস বোলারের সমাগম ঘটবে।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top