ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। জাতীয় ভলিবল একাডেমিতে ত্রিপুরার খেলোয়াড় ডাক পেয়েছে। রাজ্য ভলিবল আঙ্গিনার নিরিখে এটি একটি দুর্দান্ত খবর। এই প্রথম ত্রিপুরার কোনও ভলিবল খেলোয়াড় জাতীয় মানের কোন ভলিবল একাডেমিতে সম্পূর্ণ নিখরচে প্রশিক্ষণ থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ পাচ্ছে। খেলোয়াড়ের নাম বিক্রম দাস। অনূর্ধ্ব-১৯ গ্রুপের, পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরের বেরিমুড়ার ছেলে। ত্রিপুরার প্রেক্ষাপটে প্রতিভাবান ভলিবল খেলোয়াড়। জাতীয় পর্যায়ের একাডেমীর নাম মোঙ্গিয়া ন্যাশনাল ভলিবল একাডেমি। ঝাড়খণ্ডের গিরিটিতে অবস্থিত। সদ্য ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ট্রায়ালেও ত্রিপুরার বিক্রম দুর্দান্তভাবে আপ-টু-দ্য মার্ক পর্যন্ত পৌঁছাতে পেরেছে। স্বাভাবিক কারণে ওই মোঙ্গিয়া ন্যাশনাল ভলিবল একাডেমিতে সম্পূর্ণ ফ্রি-তে থাকা, খাওয়া, মেডিকেল, ইন্সুরেন্স, ক্রীড়া সামগ্রী নিয়ে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা যেমন পাবে, তেমনি সেখান থেকে ভবিষ্যতে কর্মসংস্থানেরও সুযোগ পাবে বলে জানানো হয়েছে। আগামী ১ মে-তে সেখানে রিপোর্ট করতে একাডেমির প্রেসিডেন্ট ড. গুণবন্ত সিং মোঙ্গিয়া এক চিঠিতে বিক্রমকে আমন্ত্রণ জানিয়েছেন। নিঃসন্দেহে ত্রিপুরার ক্রীড়া আঙিনায় এটি একটি দারুন খবর।

ঝাড়খন্ডে জাতীয় ভলিবল একাডেমিতে প্রশিক্ষণের জন্য রাজ্যের বিক্রম নির্বাচিত
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















