News Flash

  • Home
  • দিনের খবর
  • ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের
Image

ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের

কোচবিহার, ২৫ এপ্রিল (হি .স.) : পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূলের প্রার্থী বেছে নিতে অভিনব জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত।

বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদাতার নাম গোপন থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের উদ্যোগ গোটা দেশে প্রথম বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিভিন্ন জায়গায় গোপন ব্যালটে জনসাধারণের ভোট নেওয়ার প্রক্রিয়ার পাশাপাশি ফোনে প্রার্থী বাছাইয়ের জন্য নম্বরও জানিয়েছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার মাঝে জানান, যারা গোপন ব্যালটে ভোট দিতে চান, তাদের পাশাপাশি লাইনে দাঁড়ানোর কষ্ট এড়িয়ে ফোনের মাধ্যমেও নিজের সুবিধামতো বাছতে পারেন প্রার্থী। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করতে হবে সেক্ষেত্রে। ফোন করে গ্রাম পঞ্চায়েত, বুথ ও আসন নম্বর উল্লেখ করে ভোট দেওয়া যাবে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি গোপন ব্যালটে ভোটের মতোই ফোনে ভোটের ক্ষেত্রেও পরিচয় গোপন থাকবে বলেই আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

কেজরিওয়াল সরকারের আমলে ৩,৫০০ কোটি টাকার অনিয়ম, ক্যাগ রিপোর্টে দুর্নীতি প্রকাশ: পারভেজ সাহিব সিং

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) সরকারের আমলে প্রায় ৩,৫০০ কোটি…

ByByNews Desk Aug 9, 2026

দেশের যুবসমাজ যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, তাদের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে হবে: যোগী

লখনউ, ৯ আগস্ট (আইএএনএস): দেশের যুবসমাজ প্রতিভা ও উদ্যমে ভরপুর এবং ভারতের সামনে আসা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায়…

ByByNews Desk Aug 9, 2026

‘মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ দুটি পৃথক বিষয়’: কিরেন রিজিজুর মন্তব্যের জবাবে প্রমোদ তিওয়ারি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে ‘মিথ্যা বলা’ এবং দেশকে…

ByByNews Desk Aug 9, 2026

সন্ত্রাস-যোগের মামলায় সোপোরে ২৬টি জায়গায় তল্লাশি জম্মু-কাশ্মীর পুলিশের

শ্রীনগর, ৯ আগস্ট (আইএএনএস): নিষিদ্ধ জামাত-ই-ইসলামি (জেইআই)-র বিরুদ্ধে ইউএপিএ মামলার তদন্তে রবিবার জম্মু-কাশ্মীরের সোপোরে একসঙ্গে ২৬টি জায়গায় তল্লাশি…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top