News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিল্পের উন্নয়নে সমস্ত রকম সহায়তায় প্রস্তুত ত্রিপুরা সরকার : নবাদল
Image

শিল্পের উন্নয়নে সমস্ত রকম সহায়তায় প্রস্তুত ত্রিপুরা সরকার : নবাদল

আগরতলা, ২৫ এপ্রিল (হি.স.) : শিল্পের উন্নয়নে সমস্ত রকম সহায়তায় প্রস্তুত ত্রিপুরা সরকার। আজ আগরতলায় এ ডি নগর শিল্পতালুক পরিদর্শনে গিয়ে একথা দ্ব্যর্থহীন ভাষায় জানালেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের (টিআইডিসি) চেয়ারম্যান নবাদল বণিক। এদিন তিনি স্থানীয়দের কাছ থেকে বহু অভিযোগ শুনেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন।

এদিন শিল্পতালুক পরিদর্শনে গিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, ত্রিপুরা সরকার চাইছে রাজ্যে শিল্পের প্রভূত উন্নয়ন হোক। সেক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে সমস্ত সহায়তা করবে ত্রিপুরা সরকার। সাথে তিনি যোগ করেন, রাস্তাঘাটের সমস্যা সমাধানের পাশাপাশি শিল্পপতিদের অভিযোগ বিচার বিবেচনার মাধ্যমে দূর করার প্রয়াস করছে সরকার। কারণ, ত্রিপুরায় শিল্প কারখানা গড়ে তুলা হলে যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ পাবেন।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আগে শিল্প এলাকায় মাফিয়াদের বাড়বাড়ন্ত ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে মাফিয়ারাজের অবসান ঘটেছে। তাঁর দাবি, ত্রিপুরায় শিল্প উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে সরকার ও টিআইডিসি যৌথ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এদিন পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top