News Flash

  • Home
  • দিনের খবর
  • “আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা”, দাবি অভিষেকের
Image

“আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা”, দাবি অভিষেকের

কোচবিহার, ২৫ এপ্রিল (হি. স.) : “আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। সরাসরি আপনাদের কাছে জানার জন্যই আজ আমরা আবার এসেছি’’।

মঙ্গলবার থেকে শুরু হয় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। প্রথম দিন মন্দিরে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেন জনসংযোগ। বার্তা দেন, ‘আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়’। বক্তৃতার আগাগোড়া সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে।

দিনহাটার মঞ্চ থেকে অভিষেকের আবেদন , ‘আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়’। বললেন, ‘‘মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।’ ফের একবার অভিষেকের মুখে শোনা গেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। দলনেত্রী যে অভিযোগ বারবার করে এসেছেন, সেই সুরেই সুর মিলিয়ে অভিষেক বললেন, ‘ ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেজন্যই পঞ্চায়েতে ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে ভোট দিন”।

Releated Posts

কেজরিওয়াল সরকারের আমলে ৩,৫০০ কোটি টাকার অনিয়ম, ক্যাগ রিপোর্টে দুর্নীতি প্রকাশ: পারভেজ সাহিব সিং

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) সরকারের আমলে প্রায় ৩,৫০০ কোটি…

ByByNews Desk Aug 9, 2026

দেশের যুবসমাজ যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, তাদের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে হবে: যোগী

লখনউ, ৯ আগস্ট (আইএএনএস): দেশের যুবসমাজ প্রতিভা ও উদ্যমে ভরপুর এবং ভারতের সামনে আসা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায়…

ByByNews Desk Aug 9, 2026

‘মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ দুটি পৃথক বিষয়’: কিরেন রিজিজুর মন্তব্যের জবাবে প্রমোদ তিওয়ারি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে ‘মিথ্যা বলা’ এবং দেশকে…

ByByNews Desk Aug 9, 2026

সন্ত্রাস-যোগের মামলায় সোপোরে ২৬টি জায়গায় তল্লাশি জম্মু-কাশ্মীর পুলিশের

শ্রীনগর, ৯ আগস্ট (আইএএনএস): নিষিদ্ধ জামাত-ই-ইসলামি (জেইআই)-র বিরুদ্ধে ইউএপিএ মামলার তদন্তে রবিবার জম্মু-কাশ্মীরের সোপোরে একসঙ্গে ২৬টি জায়গায় তল্লাশি…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top