News Flash

  • Home
  • বিদেশ
  • রয়াত প্রখ্যাত গায়ক হ্যারি বেলাফন্টে
Image

রয়াত প্রখ্যাত গায়ক হ্যারি বেলাফন্টে

নিউ ইয়র্ক, ২৫ এপ্রিল(হি.স.) : প্রয়াত নবতিপর গায়ক হ্যারি বেলাফন্টে। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে এক যুগের অবসান হয়ে গেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মঙ্গলবার ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে নিজের বাড়িতে মারা গিয়েছেন তিনি। বেলাফন্টের দীর্ঘ দিনের সঙ্গী তথা তাঁর মুখপাত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পঞ্চাশের দশকে নিজস্ব গায়কিতে লোকগানের জগতে আলোড়ন ফেলেছিলেন গায়ক। এমনকি তিনি আমেরিকার সমাজে বর্ণবৈষম্যের বেড়া ভাঙতে নিজের গানকে হাতিয়ার করেছিলেন।

তিনি সিনেমাতেও অভিনয় করেছিলেন। আমেরিকায় সামাজিক আন্দোলনেও তিনি নিজেকে স্মরণীয় করে রেখেছেন। হার্লেমের এক ওয়েস্ট ইন্ডিয়ান অভিবাসী পরিবারে জন্ম বেলাফন্টের। অনেকের মতে, ক্যারিবিয়ান-আমেরিকান শিল্পীদের মধ্যে তিনিই সবথেকে সফলতম। জামাইকান মেন্টো লোকগানের সঙ্গে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ক্যালিপসোর স্টাইলের ছোঁয়া এসেছিল তাঁর গানে। তিনি একাই ক্যারিবিয়ান মিউজ়িকের উন্মাদনা তৈরি করেছিলেন। ১৯৫৬ সালে মুক্তির পর বিলবোর্ড চার্টে টানা ৩১ সপ্তাহ ধরে শীর্ষে ছিল তাঁর গাওয়া ‘ক্যালিপসো’।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top