News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘মোদী‘ পদবি মামলায় শাস্তি স্থগিত চেয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী
Image

‘মোদী‘ পদবি মামলায় শাস্তি স্থগিত চেয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী

আহমেদাবাদ, ২৫ এপ্রিল(হি.স.) : ‘মোদী’ পদবি আপত্তিকর মন্তব্যের দায়ে সুরাটের নিম্ন আদালতের শাস্তিকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হলেন রাহুল গান্ধী। আজ মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস সভাপতির পক্ষ থেকে শাস্তির ওপরে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছে। যদিও কবে ওই মামলার শুনানি হবে তা জানা যায়নি।

২০১৯ সালে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে গিয়ে ‘মোদী’ পদবি নিয়ে ‘আপত্তিকর‘ কথা বলেন রাহুল গান্ধী। তাঁর ওই মন্তব্য নিয়ে সুরাটের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। গত ২৩ মার্চ ওই মামলার রায় দিতে গিয়ে রাহুল গান্ধীকে দুই বছরের জেলের সাজা শোনান বিচারক। যদিও উচ্চ আদালতে আবেদনের সুযোগ দিতে ৩০ দিনের জন্য সাজা স্থগিত রাখা হয়। সাজা ঘোষণার পরেই নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ-পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এমনকী সাংসদ হিসেবে পাওয়া ১২ তুঘলক লেনের বাড়ি থেকেও উচ্ছেদ করা হয় রাজীব তনয়কে।

Releated Posts

‘বন্দে মাতরম্’-এর সুরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফর উপলক্ষে…

ByByNews Desk Jun 15, 2026

ভারত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুপ্রস্তুত, তবে আত্মতুষ্টির সুযোগ নেই: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতের অর্থনীতি বর্তমানে সন্তোষজনকভাবে এগোলেও দেশের প্রবৃদ্ধির ধারাকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় বলে…

ByByNews Desk Jun 15, 2026

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top