News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় টিসিএস অফিসারদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

গন্ডাছড়ায় টিসিএস অফিসারদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ ধলাই জেলার গন্ডাছড়ায় মঙ্গলবার দুটি পৃথক রক্তদান শিবিরে ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ এছাড়া উপজাতি কল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ মঙ্গলবার গন্ডাছড়া মহকুমা টিসিএস  অফিসারদের উদ্যোগে গন্ডাছড়া ডাকবাংলাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এই রক্তদান শিবিরে ছিলেন সাংসদ রেবতী  ত্রিপুরা,  রাজ্য  উপজাতি  কল্যাণ মন্ত্রী  বিকাশ রিয়াং, এমডিসি ৮ নং গন্ডাছাড়া গঙ্গানগর কেন্দ্রের ভূমিকা নন্দ রিয়াং, ডুম্বুর নগর ব্লক চেয়ারম্যান  বিকাশ চাকমা এবং মহাকুমা শাসক অরিন্দম দাস৷ এই শিবিরে ১৬ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ এছাড়া গন্ডাছড়া  বাজার  দুর্গা বাড়ি নাট মঞ্চে ৪৪রাইমাভ্যালী জনজাতি মন্ডলের উদ্যোগে  অপর এক রক্তদান শিবিরে  উপস্থিত ছিলেন সংসদ রেবতী ত্রিপুরা ,ধলাই জেলা  জনজাতি  মোর্চার সভাপতি অমিত কুমার রিয়াং, গন্ডাছাড়া মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, জনজাতি মূর্চার সভাপতি  খজেন রিয়াং৷এই রক্তদান শিবিরে ১৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ এই রক্তদান শিবিরে উপজাতি জনকল্যাণ মন্ত্রীকে গণ্ডাছড়া জনজাতি মন্ডলের উদ্যোগে সম্বর্ধনা জানানো হয়৷ পাশাপাশি গঙ্গানগর, আমবাসা এবং রইস্যাবাড়ি মন্ডল থেকেও উপজাতি কল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top