News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি বিমানবন্দর থেকে প্রিপেইড অটো চালাবেন ২৮০ জন, ফের সূচনা হল পরিষেবার
Image

এমবিবি বিমানবন্দর থেকে প্রিপেইড অটো চালাবেন ২৮০ জন, ফের সূচনা হল পরিষেবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷  রাজ্যের জনগণের স্বার্থরক্ষায় সরকার নিয়ম ও নীতি প্রনয়ণ করে৷ এই নিয়ম ও নীতি সার্বিকভাবে মেনে চলা সকলের কর্তব্য৷ এক্ষেত্রে কোন অসুুবিধা হলে সরকার ও দপ্তর তা দূর করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে৷ আজ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে প্রিপেইড অটো পরিষেবা পুনরায় চালু করে পরিবহণ মন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷ উল্লেখ্য, এই প্রিপেইড অটো পরিষেবা গত ৬ মাস ধরে বন্ধ ছিল৷
অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, আরক্ষা, পরিবহণ, এয়ারপোর্ট অথরিটি সহ বিমানবন্দর এলাকার অটো চালক প্রতিনিধিদের নিয়ে গতকাল এই প্রিপেইড অটো পরিষেবা চালু করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকেই এই পরিষেবা চালু করা হবে৷ আগামী দিনে এই পরিষেবা চালু রাখতে সদর্থক পদক্ষেপ নেওয়া হবে৷ এই পরিষেবা চালু রাখার ক্ষেত্রে অটো শ্রমিকদের যেকোন ধরণের সমস্যার সমাধানে সরকার ও দপ্তর আন্তরিকভাবে পাশে থাকবে৷ কিন্তু কোনভাবেই যাতে এই পরিষেবা বন্ধ না হয় তার জন্য পরিবহণ মন্ত্রী অটো শ্রমিকদের প্রতি আহ্বান জানান৷ তিনি আরও বলেন, এখানে ২৮০ জন অটো চালক রয়েছেন৷
 তাদের ব্যবহারের উপর বর্হিরাজ্য এবং বিদেশে রাজ্যের ভাবমূর্তি নির্ভর করে৷ পরিবহণ মন্ত্রী আশা প্রকাশ করেন গতকালের সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে অটো শ্রমিকরা সন্তুষ্ট হয়েছেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা৷ এছাড়াও বক্তব্য রাখেন আই জি পি (আইন ও শৃঙ্খলা) এল দার্লং, পরিবহণ দপ্তরের কমিশনার সুুবত চৌধুরী, এমবিবি এয়ারপোর্ট অথরিটি ডাইরেক্টর কে সি মিনা৷ পরে পরিবহণ মন্ত্রী সুুশান্ত চৌধুরী সহ সকল অতিথিগণ প্রিপেইড অটো পরিষেবার কাউন্টারের দ্বারোদঘাটন করেন৷

Releated Posts

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top