News Flash

  • Home
  • প্রধান খবর
  • রবীন্দ্রভারতীতে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের
Image

রবীন্দ্রভারতীতে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যাবতীয় নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।

এই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দলের প্রতীক, পতাকা-সহ যাবতীয় জিনিস সরিয়ে ফেলতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। পুরসভার উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্মাণ ভাঙা দরকার। বুধবারের মধ্যে ভেঙে ফেলুন। প্রত্যেকেই মেনে নিয়েছে সেখানে নিয়ম মেনে নির্মাণকাজ হয়নি। তা হলে এত দিন ধরে ফেলে রাখার প্রয়োজন কী?’ পুরসভাকে ভর্ৎসনা করে তিনি আরও বলেন, ‘আপনারা যদি চোখ বন্ধ রাখেন কী ভাবে হবে? ইচ্ছা থাকলে ছয় ঘণ্টার মধ্যে ভাঙার কাজ শুরু করা যায়।’

উল্লেখ্য রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে বেআইনি নির্মাণ সরিয়ে ফেলার জন্য জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে হাইকোর্ট অবশেষে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল। অবিলম্বে হেরিটেজ ভবনকে আগের অবস্থায় ফেরাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪৫ দিনের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকে।

Releated Posts

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top