News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক ঝামেলার জেরে আত্মঘাতী এক ব্যক্তি
Image

পারিবারিক ঝামেলার জেরে আত্মঘাতী এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছেলের উপর অভিমান করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি৷ পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি৷ বিশালগড় ঘনিয়ামাড়া এলাকার বাসিন্দা বিষ্ণু ঘোষ৷ জানা যায় বাজারেই রয়েছে উনার দোকান৷ প্রত্যেক দিনের মতো রবিবারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘনিয়ামাড়া নিজ বাড়িতে আসেন ব্যবসায়ী বিষ্ণু ঘোষ৷ বাড়িতে এসে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে নিজের সন্তানের উপর  সামান্য অভিমান করেন৷ রাতে পরিবারের লোকেদের ঘর থেকে বের করে দিয়ে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন৷ পরিবারের সদস্যরা দ্রুত ঘরের দরজা ভেঙে বিষ্ণু ঘোষকে নামিয়ে দ্রুত নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে৷ কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন৷ সোমবার বিশালগড় মহকুমা হাসপাতালে পুলিশের উপস্থিতিতে ময়নাতদন্ত করার পর মৃতদেহটি পরিবারে হাতে তুলে দেওয়া হয়৷ এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কাঠালিয়ায় প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণ

কাঠালিয়ার প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: দীর্ঘ কয়েক বছর পর সোনামুড়া মহকুমার কাঠালিয়া এলাকায় উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সোনামুড়ায় কংগ্রেসের বিক্ষোভ

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা এবং কথিত ‘ভোট চুরি’র প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের ধুলোয় অতিষ্ঠ জনজীবন, উত্তর কমারনগরে পথ অবরোধ

তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর: খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে গাফিলতি এবং তীব্র ধুলোবালির প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন উত্তর…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সামনে আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি।…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top